শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

সিলেটের জৈন্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার!

সিলেট প্রতিনিধি:সিলেটের  জৈন্তাপুর উপজেলায় এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরীর নাম সুলতানা বেগম (১২)।সে উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী মোকামটিলা গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার মেয়ে।
এলাকাবাসী জানান- সোমবার সকাল ৮টায় উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী মোকামটিলা গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার মেয়ে সুলতানা বেগমের নিজ বসত ঘরের টিনের চালের বর্গার সাথে ওড়না জড়ানো ঝুলন্ত লাশ প্রতিবেশীরা  দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এস.আই প্রদীপ কুমার রায় ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে  অধিকতর তদন্তের জন্য সিলেট ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ জানায় নিহত সুলতানার পিতা-মাতা জীবিত না থাকায় সে তার আত্মীয়র বাসায় থাকত। গত কিছুদিন ধরে সে তার বাড়ীতে আসে।প্রাথমিক ভাবে মনে হচ্ছে  রাতের কোন এক সময় সে আত্মহত্যা করেছে ।এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।