সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:১৫
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

জিব্রাল্টার প্রণালিতে অবৈধভাবে ইরানি তেল ট্যাংকার জব্দের ঘটনায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব

অনলাইন ডেস্ক:জিব্রাল্টার প্রণালিতে অবৈধভাবে ইরানি তেল ট্যাংকার জব্দের ঘটনায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত পাঁচ দিনে তিনবার ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, সোমবার ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাককাইরেকে আনুষ্ঠানিকভাবে তলব করা হয় নি। দু’পক্ষ বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানে একমত হয়েছে। এ ধরনের একটি বৈঠকেই ব্রিটিশ রাষ্ট্রদূত ইরানি কর্মকর্তাদের সঙ্গে বসেছেন।

গত বৃহস্পতিবার গ্রেইস-১ নামের একটি ইরানি সুপারট্যাংকার জব্দ করেছে ব্রিটিশ রয়েল নেভি। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল বহন করে নিয়ে যাওয়ার অভিযোগে জাবাল আল-তারিক থেকে ওই ট্যাংকারটি জব্দ করেছে ব্রিটেন।

এদিকে তেল ট্যাংকার আটকের প্রতিশোধ হিসেবে একটি ব্রিটিশ জাহাজ জব্দের হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার।

টুইটারে বিপ্লবী গার্ড কমান্ডার মোহসিন রেজাই বলেন, যদি ইরানি তেল ট্যাংকার ব্রিটিশরা ছেড়ে না দেন, তবে একটি ব্রিটিশ জাহাজ জব্দ করাই হবে কর্তৃপক্ষের দায়িত্ব।

ইরান বলেছে, জাহাজ মুক্ত করার জন্য তেহরান তার সমস্ত রাজনৈতিক ও আইনগত শক্তি কাজে লাগাবে।