শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

সিলেট নগরীতে পুলিশের অভিযানে ৩৪ জুয়াড়ি আটক

সিলেট প্রতিনিধি:সিলেট নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের সামনে শিলং তীরের জুয়ার আসর থেকে ৩৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(৯জুলাই) বিকাল পাঁচটার দিকে এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম’র নেতৃত্বে কোতোয়ালী থানার সহকারি কমিশনার ইসমাইল হোসেন পিপিএম ও ওসি সেলিম মিঞাসহ বিপুলসংখ্যক পুলিশ  নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের সামনে শিলং তীরের জুয়ার আসরে আকস্মিক অভিযান চালায়, এ সময় ৩৪ জুয়ারিকে আটক করে পুলিশ
আটককৃতরা হলেন: মোঃ ফেরদৌস আহমদ (৩০), মোঃ জামাল হোসেন (২২),  মোঃ জাকির হোসেন (২৫),  মোঃ আব্দুর রহিম (২৪),  এস.কে হারুন (৩৮), মোঃ কামরুল ইসলাম (৩২), বাবুল মিয়া (৩৮), মোঃ ময়না মিয়া (২৭), মোঃ সোহাগ আহমদ (২৪),  মোহাম্মদ আলী (৩৮), অরুন কুমার ঘোষ (৪৩),  আবু তাহের (৩৮), মোঃ টিটু মিয়া (২৪)  মোঃ সিরাজুল ইসলাম (৩০), মোঃ সবুজ মিয়া (২৬), রুহুল আমিন (২২), মোঃ রফিক মিয়া (২৪), মোঃ মিলন আহমদ (৩০), মোঃ তজিমুল ইসলাম নবাব (২৫), মোঃ ফরহাদ শেখ (৩২), মোঃ আখতার হোসেন (২৫),  মোঃ বাবুল (২৪), মোঃ শফিক মিয়া (৫০), মোঃ মোক্তার খান (২৭), সাদেক আহমদ (৩০), মোঃ সফিকুল ইসলাম (২২), মাসুম আহমদ (২৪), দীপক রায় (২৭),  ইনতাজ আলী (২৭), মোঃ মাসুম মিয়া (২৫) ,  মোঃ হাবিবুর রহমান (২০), মোঃ জসিম আহমদ (৪৬), মোঃ আব্দুল গনি (৩২),  মোঃ শাহিন মিয়া (৩৫)।
আটক জুয়াড়িদের কাছ থেকে  নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।এ ঘটনা আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করা হবে বলে জানা গেছে।