সোমবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫৪
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

রৌমারীতে যুবকের মরদেহ উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমার উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে পুরুষাঙ্গ কাটা, গলায়, পেটে এবং মাথায় ছুরিকাঘাতের চিহ্নসহ বাবু মিয়া (২২) নামের এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলেরা ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গেলে ঐ যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত যুবক রৌমারী ইউনিয়নের রতনপুর গ্রামের সৈয়দ জামালের পুত্র বলে জানা গেছে। তার নিজ বাড়ি থেকে প্রায় ৫শ গজ দুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে লাশ পড়ে ছিল বলে স্থানীয়রা জানায়। তবে কি কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো: দিলওয়ার হাসান ইনাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক তদন্তে নিহত ঐ যুবকের পুরুষাঙ্গ কাটা ছিল। পাশাপাশি গলায়, পেটে ও মাথায় ছুরকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে প্রকৃত ঘটনা উদঘাটন এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত চলছে।