শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সিনেমা হল ১৫ সেপ্টেম্বরের পর খোলার সিদ্ধান্ত: হাছান মাহমুদ

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বন্ধ থাকা সিনেমা হলগুলো খোলার বিষয়ে আগামী ১৫ সেপ্টেম্বরের পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এর আগেও সিনেমা হলগুলো খোলার ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তবে এ মাসে করোনায় প্রতিদিনের যে মৃত্যুর হার, মৃত্যুর সংখ্যা কিংবা আক্রান্তের সংখ্যা যেটি দেখতে পাচ্ছি, এটি আসলে খুব বেশি কমেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ গতকালও (বুধবার) ৫৪ জন মৃত্যুবরণ করেছেন। এ পরিস্থিতিতে হল খোলাটা কতটুকু যৌক্তিক হবে সেটা একটা বড় প্রশ্ন।

তিনি বলেন, আমি অনুরোধ জানাব- আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর বসে সিদ্ধান্ত নেব কবে খোলা যায়। আমার মনে হয়, আমরা অন্তত আগামী মাসের ১৫ তারিখ (সেপ্টেম্বর) পর্যন্ত পর্যবেক্ষণ করি। এরপর আপনাদের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নেব।

সচিবালয়ে এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।