শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে যানজট নিরসনে ডিসি জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে ট্রাফিক পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরীতে যানজট নিরসনে বহুতল ভবনে গাড়ীপার্কিং নিশ্চিত করতে ডিসি ট্রাফিক জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বরিশাল নগরীর সদর রোড, বিবিরপুকুর পাড়,গীর্জা মহল্লা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন,সদর রোডের ব্যাস্ততম এলাকায় সড়কের পাশে যানবাহন পার্কিংয়ের কারনে যানজটের সৃস্টি হয়।এ কারনে যে সকল বহুতল ভবনে গাড়ীপার্কিংয়ের ব্যাবস্থা রয়েছে সে সকল ভবনে গাড়ীপার্কিং করতে হবে।এছাড়াও জনগনের চলারপথ ফুটপাথে কোন প্রকার দোকান বসতে দেয়া হবেনা।

এ সময় তিনি কমার্শিয়াল এলাকায় যে সকল ভবনে গাড়ী পার্কিংয়ের ব্যাবস্থা আছে,সে সকল বহুতল ভবনে গাড়ীপার্কিং নিশ্চিত করতে ভবনের মালিকদের অনুরোধ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মাসুদ রানা,টি আই আঃ রহিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।