শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:১৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

পুতিনের মেয়ের দেহে অ্যান্টিবডি তৈরি করেছে করোনার ভ্যাকসিন

অনলাইন ডেস্ক  গত ১১ আগস্ট বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ নথিভুক্ত করেছে রাশিয়া।সেই ভ্যাকসিনটিই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ের দেহে প্রয়োগ করা হয়েছিল। রাশিয়ার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে সেই ভ্যাকসিনে তার মেয়ের দেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে।

রসিভা ২৪ ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাতকারে পুতিন জানান, ভ্যাকসিন দেওয়ার পরদিন তার মেয়ের দেহের তাপমাত্রা বেড়ে ৩৮ ৪ ডিগ্রী সেলসিয়াস বা ১০১ ডিগ্রী ফারেনহাইট হয়েছিল। দ্বিতীয় দিন তাপমাত্রা কমে ৩৭ ডিগ্রী সেলসিয়াস বা ৯৮ ডিগ্রী ফারেনহাইটে নেমে আসে।

সাক্ষাতকারে পুতিন আরো জানিয়েছেন যে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেপ্টেম্বর নাগাদ রাশিয়াতে আরেকটি ভ্যাকসিন অনুমোদন পাবে।

বিশ্বের বহু বিশেষজ্ঞ দাবি করছেন যে স্পুটনিক পাঁচ ঠিক মতো পরীক্ষা করা হয়নি৷ তার আগেই অনুমোদন দিয়েছে রাশিয়া৷ বিশ্বজুড়ে ওই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে নানা বিতর্ক থাকলেও, রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ।