শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বরিশালে গাঁজা গাছ সহ যুবক আটক

শামীম আহমেদ  মাদকের বিরুদ্ধে বরিশাল রেঞ্জের বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের চৌকস নির্দেশনায় পুলিশের বিশেষ অভিযানে একের পর এক পাকরাও হচ্ছে মাদক ব্যবসায়ী। গত এক সপ্তাহের ব্যবধানে ৭জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। বিশেষ অভিযানের ধারাবাহিকতায় ২টি গাঁজা গাছ সহ এক যুবককে আটক করেছে পুলিশ

৮ সেনপ্টেম্বর ভোর রাত ৪টার দিকে বানারীপাড়া থানার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান অভিযান চালিয়ে সজিব সরদার (২০) নামের এক যুবককে বিশালাকৃতির ২ টি গাঁজা গাছ সহ আটক করেণ। সজিব সরদার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের বালীপাড়া গ্রামের সেলিম সরদারের ছেলে।

উপ-পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিবদের বসত ঘরের উত্তর পাশ থেকে তাদের নিজ সম্পত্তিতে রোপিত ২টি গাঁজা গাছ উদ্ধার করেণ তিনি। এ সময় সজিবকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব স্বীকারোক্তি দিয়েছে ব্যবসার উদ্দেশ্যেই গাঁজা গাছ রোপন করেছিলো সে।

এ ব্যপারে এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে বানারীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়স্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। এদিকে বানারীপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ সামাজিক ব্যধি সৃষ্টি করা সকল পর্যায়ের অপরাধকারিদের মধ্যে চরম আতঙ্ক ভর করেছে। অপরদিকে সুধী সমাজ পুলিশের এই বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে মতামত দিয়েছেন।