শুক্রবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

নারায়ণগঞ্জের ওই মসজিদ নির্মাণে কোনো নীতিমালা মানা হয়নি: প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদটি নির্মাণে কোনো নীতিমালা মানা হয়নি বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, মসজিদ নির্মাণ করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল সেই লাইনের ওপর। তার কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না।

বৃহস্পতিবার দুপুরে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা একথা বলেন। এসময় সংসদে সভাপতিত্ব করছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সবাইকে নীতিমালা মেনে স্থাপনা নির্মাণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা সত্যি খুব দুঃখজনক। মসজিদের কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না। জায়গাটাও কোনো মসজিদ কমিটির না। এইভাবে অপরিকল্পিত করার ফলে যে দুর্ঘটনা ঘটে গেল, কতগুলো জীবন ঝড়ে গেল। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন অন্তত নিয়ম নীতিমালা মেনে করবেন। যাতে এ ধরনের দুর্ঘটনায় আর পড়তে না হয়। সেটাই হচ্ছে কথা।

এই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সংসদ নেতা বলেন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা অনেক মুসল্লিকে হারিয়েছি। নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। সবার আত্মার মাগফিরাত কামনা করি।

সংক্ষিপ্ত এই অধিবেশন মাত্র ৫ কার্যদিবসে ৬টি বিল পাস হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ৩টি বিল উত্থাপন হয়েছে।