শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ১৮০ নারী সদস্য

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ পুলিশের ১৮০ জন নারী সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেছেন। পুলিশের একমাত্র ফিমেল ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) এই ১৮০ সদস্য কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

শুক্রবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে তারা রওনা হন।

কমান্ডার মেরিনা আক্তারের নেতৃত্বে বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৪) সদস্যরা বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৩) এর স্থালিভিষিক্ত হবেন। এ ছাড়া, জাতিসংঘের মিশনে যোগ দিতে যাওয়া এই ফর্মড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার রওনক, লজিস্টিক অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ, অপারেশনস অফিসার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানসহ পনের জন কমান্ডিং স্টাফ রয়েছেন।

বিদায়ী বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৩) এর কমান্ডার হিসেবে ছিলেন সালমা সৈয়দ পলি। বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মো. তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আন্তরিক বিদায় জানান।