শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

নিয়মিত কর পরিশোধ করেন, আমি আপনাদের মিষ্টি খাওয়াব: মেয়র আতিক

ডেক্সরিপোর্ট  নগরবাসীকে নিয়মিত কর দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। নগরবাসীর উদ্দেশে তিনি বলেছেন, নিয়মিত কর পরিশোধ করেন, আমি আপনাদের মিষ্টি খাওয়াব। আর যদি কর না দেন, তা হলে জরিমানা খেতে হবে।

মঙ্গলবার সকালে গুলশানে সিটি কর্পোরেশনের অনুমোদনহীন বিলবোর্ড-সাইনবোর্ড উচ্ছেদ অভিযানে গিয়ে এ কথা বলেন মেয়র।

তিনি বলেন, এই শহরকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে চাই। আমার দায়িত্ব, ঢাকা শহরকে পরিষ্কার রাখা। জনগণ এ জন্যই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, অনেকে নিজের স্বার্থে, সবার স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন। অনেকে প্রজেক্ট সাইন, ব্যানার, সাইনবোর্ড ইত্যাদি দিয়ে লিখে ব্যবসা করছেন। ব্যবসা করেন, ভালো কথা; কিন্তু সেটিরও ট্যাক্স দিতে হবে।

সকালে ডিএনসিসির নগরভবনের সামনে থেকে অনুমোদনহীন বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করা হয়। এ সময় গুলশান-২ চত্বরসংলগ্ন বেশ কয়েকটি ভবনের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদনহীন সাইনবোর্ড, লাইট বোর্ড প্রভৃতি উচ্ছেদ করা হয়।

অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী সেলিম রেজা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।