সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:২১
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

সাংসদ-অভিনেত্রী মিমিকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করায় ট্যাক্সিচালক গ্রেফতার

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে রাস্তায় অশ্লীল অঙ্গভঙ্গি করেন এক ট্যাক্সিচালক। পরে গাড়ি থেকে নেমে অভিযুক্ত ট্যাক্সিচালক দেবা যাদবকে পুলিশে দেন মিমি।

জানা যায়, মিমি জিম থেকে বাড়ি ফেরার সময় গভীর রাতে বালিগঞ্জ এবং গড়িয়াহাটের মাঝামাঝি এলাকায় ট্র্যাফিক সিগনালে পড়েন। এসময় ওই ট্যাক্সি তার গাড়িকে ওভারটেক করে। এরপর পাশে দাঁড়ানো ট্যাক্সিটির চালক তার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ট্যাক্সি ড্রাইভারের এমন অশ্লীল আচরণে ক্ষেপে উঠেন এবং গাড়ি থেকে নেমে আসেন মিমি। পরে ট্যাক্সিচালককেও গাড়ি থেকে টেনে নামান। এসময় পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাকে ধরিয়ে দেন তিনি। ততক্ষণে রাস্তায় অনেক লোক জমে যায়। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং রাতেই তাকে গ্রেফতার করে। যদিও ঘটনার সময় সঙ্গে ছিল না মিমির দেহরক্ষী।

মঙ্গলবার এ বিষয়ে মিমি বলেন, সরকারি গাড়ি দেখেও যদি এক ট্যাক্সিচালক প্রকাশ্যে এমন অশ্লীল অঙ্গভঙ্গি ও মন্তব্য করতে পারে, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে! সে কারণেই তিনি সময় নষ্ট না করে গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন এবং পুলিশের কাছে অভিযোগ জানান।

পুলিশ জানায়, সোমবার রাত ১টা নাগাদ বালিগঞ্জ ফাঁড়ির কাছে ক্রমাগত হর্ন দিতে দিতে মিমির গাড়িকে ওভারটেক করে একটি ট্যাক্সি। মিমি গাড়ি থেকে নেমে ট্যাক্সিটি দাঁড় করান। তখন ট্যাক্সিচালক মিমির উদ্দেশে অনবরত কটূক্তি করে। অশ্লীল অঙ্গভঙ্গিও করে। সাংসদ দ্রুত এক কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেন।

পুলিশ আরও জানায়, বয়স ৩২ বছর বয়সী ওই চালককে গ্রেফতার করা হয় বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকা থেকে। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, অশ্লীল ইঙ্গিত এবং কটূক্তির ধারায় গড়িয়াহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।