শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

তৃতীয় ধাপে আরও ১৮ জোড়া ট্রেন চালু

ডেক্সরিপোর্ট  তৃতীয় ধাপে দেশের বিভিন্ন রুটে চলাচলের জন্য আরও ১৮ জোড়া অর্থাৎ ৩৬টি কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন এসব ট্রেন চলাচল বন্ধ ছিল। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকে এসব ট্রেন চালু হয়েছে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তৃতীয় ধাপে আজ থেকে যেসব ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে সেগুলো হচ্ছে- সান্তাহার-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-সান্তাহার রুটে উত্তরবঙ্গ মেইল, পার্বতীপুর-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-পার্বতীপুর রুটে কাঞ্চন কমিউটার, লালমনিরহাট-বিরল -লালমনিরহাট রুটে দিনাজপুর কমিউটার, লালমনিরহাট-বুড়িমারী-লালমনিরহাট রুটে বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম-লালমনিরহাট -কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম মেইল, চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম-দোহাজারী-চট্টগ্রাম রুটে লোকাল ট্রেন, মোহনগঞ্জ-ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে লোকাল ট্রেন, ঝারিয়া ঝাঞ্জাইল- ময়মনসিংহ-ঝারিয়া ঝাঞ্জাইল রুটে লোকাল ট্রেন, রাজবাড়ী-ভাঙ্গা -রাজবাড়ী রুটে রাজবাড়ী এক্সপ্রেস, রাজবাড়ী- -ভাটিয়াপাড়া-রাজবাড়ী রুটে ভাটিয়াপাড়া এক্সপ্রেস।

এদিকে এসব ট্রেনের শতভাগ টিকিট আজ থেকে দেয়া হচ্ছে এবং ট্রেনেও যাত্রী পাশাপাশি সিটে বসে যাত্রা করতে পারছেন। সেই সঙ্গে ট্রেনে স্ট্যান্ডিং যাত্রী পরিবহন বন্ধ রয়েছে।

করোনার কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। সরকারের নির্দেশনার পর গত ৩১ মে থেকে আন্তনগর ট্রেন চালু করা হয়।

উল্লেখ্য, এখন মোট ১০৯ জোড়া অর্থাৎ ২১৮টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে।