বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৩৬
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬১৫

ডেক্সরিপোর্ট  মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮২৩ জনে।

বুধবার বিকালে কোভিড-১৯ রোগের হালনাগাদ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এ সময়ে ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে শনাক্ত হয়েছে এক হাজার ৬১৫ জন।

দেশে মোট করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ৪২ হাজার ৬৭১ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন করে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৩৭৫ জন। তাদের নিয়ে মোট সেরে উঠেছেন দুই লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, ২৬ অগাস্ট তা তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

৭ সেপ্টেম্বর সেই সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে; মৃতের সংখ্যা ৯ লাখ ৩৫ হাজার পেরিয়ে গেছে।