সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:২৮
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর হচ্ছে

অনলাইন ডেস্ক  বাংলাদেশের আসন্ন শ্রীলংকা সফরকে ঘিরে অনিশ্চয়তা কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে। কোয়ারেন্টিন প্রশ্নে তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

এর আগে এসএলসি জানিয়েছিল, সফরের শুরুতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারী দলকে। এতে কোনো ছাড় দেয়া হবে না। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাতদিন কোয়ারেন্টিনের পক্ষে ছিল।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এসএলসি একটি নতুন জৈব-সুরক্ষা পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী, সফরের অষ্টম দিন থেকে বাংলাদেশ দল টেস্ট সিরিজের জন্য প্রস্তুতির অনুমতি পাবে।

তার আগে প্রথম সপ্তাহ হোটেলে আইসোলেশনে থাকবে বাংলাদেশ দল। তার মানে, বিসিবির চাওয়াই পূরণ হচ্ছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দলের শ্রীলংকায় উড়াল দেয়ার কথা। প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর।