সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, সকাল ১১:৫৯
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

আপিল বিভাগের বিচারপতি তারিক উল হাকিম অবসরে যাচ্ছেন

ডেক্সরিপোর্ট  অবসরে যাচ্ছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি তারিক উল হাকিম।

সংবিধান অনুসারে ৬৭ বছর পূর্ণ হওয়ায় ১৯ সেপ্টেম্বর তার অবসরের দিন। কিন্তু ওই দিন সাপ্তাহিক ছুটি থাকায় আজই তার শেষ কর্মদিবস।

তাকে বৃহস্পতিবার ভার্চুয়ালি বিদায়ী সংবর্ধনা প্রদান করবেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও এটর্নি জেনারেল অফিস।-খবর বাসসের

সুপ্রিমকোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জানান, বিচারপতি তারিক উল হাকিমের শেষ কর্মদিবস হওয়ায় তাকে আজ বিদায়ী সংবর্ধনা দেয়া হবে।

গত ২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি তারিক উল হাকিম। তিনি ৩ সেপ্টেম্বর শপথ গ্রহণ করেন।

সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি হিসেবে গত ২ সেপ্টেম্বর তাকে নিয়োগ দেন। আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ছিল ৮ জন। এখন বিচারপতি তারিক উল হাকিমের অবসরে সে সংখ্যা হচ্ছে ৭ জনে।

বিচারপতি তারিক উল হাকিমের জন্ম ১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর। এ বিচারপতির বাবা মাকসুম উল হাকিমও ছিলেন বিচারপতি।

বিচারপতি তারিক উল হাকিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

তার স্ত্রী নাসিমা কে হাকিম ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় নিয়োজিত আছেন। মেয়ে রাইসা ফাবিয়া তানিশা হাকিম ও ছেলে আসওয়াদ ওয়ারিস হাকিম ইংল্যান্ডে আইন নিয়ে পড়াশোনা করছেন।