সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, সকাল ১১:২৩
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

মার্চ পর্যন্ত ৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

ডেক্সরিপোর্ট  দেশে বর্তমানে প্রায় ছয় লাখ টন পেঁয়াজ মজুদ রয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে আরও পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা হয়েছে। ৩০ টাকা কেজি দরে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত দেশব্যাপী খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। টিসিবির মাধ্যমে বিপুল পেঁয়াজ আমদানি করা হচ্ছে। পেঁয়াজ ব্যবহারে সাশ্রয়ী ও প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ না কেনার জন্যও বাণিজ্য মন্ত্রণালয় দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।

ভারত থেকে এলসির মাধ্যমে কেনা পেঁয়াজ যেগুলো সীমান্ত পার হওয়ার অপেক্ষায় আছে, সেগুলো দু-একদিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানা গেছে। তুরস্ক ও মিসর থেকে টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। অল্পদিনের মধ্যে এগুলো দেশে পৌঁছাবে।