সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৫৭
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

মক্কায় পাহাড়ে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক  সৌদি আরবের মক্কায় পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে মায়সান অঞ্চলে জাবাল আমাদ পাহাড়ে এ আগুনের সূত্রপাত হয়।

এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পাহাড়ে দ্রুতগতিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।

টুইট বার্তায় মক্কা কর্তৃপক্ষ জানায়, জাবাল আমাদ পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়।

সৌদি সিভিল ডিফেন্স টুইট বার্তায় বলেছে, ‘খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। ’

এদিকে বৃহস্পতিবার সকালে সৌদি আরবের সর্বাধিক আলোচিত বিষয়গুলির মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। আগুনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হচ্ছে। সূত্র: সৌদি২৪ নিউজ