শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস-ডিপিডিসি ও মসজিদ কমিটি দায়ী

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জে পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, বিদ্যুৎ অফিস (ডিপিডিসি) ও মসজিদ কমিটিকে দায়ী করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের কাছে ৪০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি।

বৈদ্যুতিক স্পার্ক থেকে উৎসারিত আগুন ও তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে মসজিদের অভ্যন্তরে জমা হওয়া গ্যাসের কারণে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্তে এমনটা পেয়েছেন বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান খাদিজা তাহেরা ববি।

এছাড়া মসজিদ নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগের বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির গাফিলতি রয়েছে বলেও উল্লেখ রয়েছে প্রতিবেদনে। ৪০ পৃষ্ঠার এই প্রতিবেদনে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদন দাখিলের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি বলেন, বৈদ্যুতিক স্পার্ক ও মসজিদে জমা হওয়া গ্যাস থেকেই এ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি পেয়েছি। সব কিছুই উল্লেখ রয়েছে প্রতিবেদনে। আগামীতে এ রকম দুর্ঘটনা এড়াতে কয়েকটি পরামর্শও দেওয়া হয়েছে প্রতিবেদনের সঙ্গে।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ দগ্ধ হন। তাদের মধ্যে শিশুসহ ৩১ জন মারা যান।