সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, সকাল ৮:১৯
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

মা হারালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক  ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা মারা গেছেন। ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, অত্যন্ত বেদনা দিয়ে জানাচ্ছি মা আর আমাদের মাঝে নেই। তিনি বৃহস্পতিবার রাতে সবাইকে ছেড়ে চলে গেছেন।

তিনি বলেন, মা যদি কখনও কাউকে কষ্ট দিয়ে থাকেন, তবে ক্ষমা করে দেবেন। সবাই সৃষ্টিকর্তার কাছে মায়ের জন্য দোয়া করবেন।

বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। জীবনের শেষ সময়ে শেফালী বিশ্বাস মেয়ে অপু বিশ্বাসের সঙ্গে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।