সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, সকাল ৭:৫৯
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

আইসিইউতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

ডেক্সরিপোর্ট  রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আইসিইউতে নেয়া হয়েছে।

কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর ৪ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন।

শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, আজকে হঠাৎ উনার পালসরেট বেড়ে গিয়েছিল। এই প্রবলেমটা নাকি উনার আগে থেকেই ছিল। ডাক্তারকে সেটা উনি বলেননি।

তিনি আরও বলেন, এটাকে ট্রিট করার জন্য উনাকে আইসিইউতে নেয়া হয়েছে। ওষুধ দেয়ার পর কমেছে।

কয়েকজন আইনজীবী বলেন, ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর বোধ করেন। পরদিন সকালে তার করোনভাইরাস শনাক্ত হয়। সেদিন তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন।

গতকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।

৭১ বছর বয়সী মাহবুবে আলম ২০০৯ সাল থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন।