সোমবার, ১৭ই মে, ২০২৬ ইং, রাত ৪:২৪
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশাল থেকে প্লাজমা দিতে ২১ পুলিশ সদস্যর ঢাকায় গমন

নিজস্ব প্রতিবেদক  মহামারী করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা সহায়তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২১ সদস্য ঢাকায় গমন করেছেন।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার(১৯ সেপ্টেম্বর) ভোররাতে বিএমপি পুলিশের নিজস্ব পরিবহনে ২১ পুলিশ সদস্য বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য গমন করেন।
সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা আরও জানান,মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের প্লাজমা দিতে সম্মুখযোদ্ধা হিসেবে তারা ঢাকায় গমন করেছেন।তাদের রক্তের গ্রুপ ৫ জন (এ) পজিটিভ, ১০ জন (বি)পজিটিভ, ৫ জন(ও)পজিটিভ এবং ১জনের (ও) নেগেটিভ। প্লাজমা দেয়া শেষ হলে উক্ত পুলিশ সদস্যদের আজকেই বরিশাল ফেরার কথা রয়েছে।