ডেক্সরিপোর্ট:যমুনা গ্রুপের একটি কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া ।গুরুরত আহত অবস্থায় তাকে বরিশাল শের -ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ট্রাফিক কনস্টেবল মামুন জানান, সার্জেন্ট গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিড়ো পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এসময় যমুনা গ্রুপের একটি কাভার্ট ভ্যান ঢাকা থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলো।

এসময় সিগন্যাল দিলে তা অমান্য করে কাভার্ট ভ্যানটি চলে যায়। তখন সার্জেন্ট কিবরিয়া গাড়িটিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে কাভার্ড ভ্যানের চালক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
নলিছিটি থানার সেকেন্ড অফিসার মহিউদ্দিন শেখ জানান, ঘাতক ট্রাক ও তার চালক জলিল সিকদারকে তারা আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। ট্রাক চালক দপদপিয়া সাবেক ফেরীঘাট এলাকা দিয়ে ট্রলার যোগে পালাবার চেষ্টা করেছিলো।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ঘটনার পরে চালক ও ট্রাক দুটিই আটক হয়েছে। আপাতত কিবরিয়াকে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এ ব্যাপারে যথাযথ তদন্ত করে আইনগত ববস্থা নেয়া হবে।
এদিকে শেবাচিম হাসপাতালেরর পরিচালক ডা: মো: বাকির হোসেন জানান, আহত সার্জেন্টের দু’পা বেশ কয়েক জায়গায় থেকে ভেঙ্গে গেছে। তাকে ঢাকা প্রেরণের চিন্তা ভাবনা চলছে।পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নেয়া হবে।