শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২০
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

দেশীয় কোম্পানি ছাড়া ভোলার গ্যাস উত্তোলন করতে দেয়া হবে না: ডাঃ মনিষা

শামীম আহমেদ  বাংলাদেশের সমাজতান্ত্রিকদল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী বলেছেন, বরিশালের ভোলার গ্যাস কোন প্রকার অশুভ চুক্তির মাধ্যমে বিদেশী কোম্পানীর হাতে তুলে দেওয়া হয় তাহলে বৃহত্তর বরিশাল বিভাগে কঠোর হরতালের মত কর্মসূচি দিয়ে সবকিছু অচল করে দেয়ার পাশাপাশি বরিশালের মাটি দিনাজপুরের ফুঁলবাড়িয়ায় পরিনত হবে।

তিনি আরো বলেন আমরা দেশীয় সম্পদ রক্ষার করার জন্য একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানীদের এদেশ থেকে বিতাড়িত করেছি।

এখন সেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের অবৈধ সরকার আজ তারা নতুন করে দেশীয় গ্যাস সম্পদ বিদেশীদের হাতে তুলে দিয়ে কুটি কুটি টাকা লুটপাঠের পায়তারা চালাচ্ছে।

এই গ্যাস সম্পদের উপর আওয়ামীলীগের একার কোন অধিকার নাই। এই সম্পদের উপর দেশের সকল নাগরীকের অধিকার রয়েছে।

তাই এই বরিশালের গ্যাস সম্পদ রক্ষার করার জন্য বৃহত্তর বরিশাল বাশীকে ঐক্যবদ্ধভাবে সবাইকে সোচ্ছার হওয়ার আহবান জানান।

আজ মঙ্গলবার (২৩ই) সেপ্টেম্বর বাসদ বরিশাল জেলা কমিটির আয়োজনে বেলা ১২টায় প্রচন্ড বৃষ্টি ও দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সমাজতান্ত্রিকদল বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে ভোলার গ্যাস বিদেশী কোম্পানি গ্যাজপ্রমকে ইজারা দেয়া চলবে না, দেশীয় মালিকানা নিশ্চিত করে ভোলার গ্যাস দেশীয় কোম্পানি দিয়ে উত্তোলন করা সহ বরিশাল বিভাগে গ্যাস ভিত্তিক কলকারখানা নির্মাণ করে কর্মসংস্থান নিশ্চিত করার তিনটি দাবী নিয়ে একর্মসূচি পালন করেন তারা।

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব ডঃ মনিষা চক্রবর্তী,বরিশাল মহানগর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রফ্রন্ট নেতা মাহিন প্রমুখ।

মনিষা এসময় বলেন, দেশীয় কোম্পানি ছাড়া ভোলার গ্যাস কোন বিদেশী কোম্পানিকে দিয়ে উত্তোলন করতে দেয়া হবে না।