রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ৪:০৮
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

ফুলবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনু্ষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সার্বিক পরিস্থিতির বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম ফুলবাড়ী উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২০) বিকাল ৩ টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষা , স্বাস্থ্য , যোগাযোগ, কৃষি, আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ চিত্র তুলে ধরে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয় ।সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান, উপজেলা জুড়ে সড়কের বেহাল দশা, সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙ্গন, মাদক নির্মূল, সামাজিক দায়-দায়িত্বের উপড় বিশেষ গুরুত্ব দিয়ে মতবিনিময় করেন বক্তাগণ।

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রতিটি দপ্তরের কর্মকর্তাকে দুর্নীতিমুক্ত থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মানুষ যাতে সর্বচ্চো সেবা পায় সেজন্য প্রত্যেককে আন্তরিক হতে হবে। এসময় বেহাল সড়ক গুলোর সংস্কার, বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও তাদের পূণর্বাসন এবং নদী ভাঙ্গনরোধে জেলা প্রশাসনের তরফ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। পাশাপাশি মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামাজিক সচেতনতার গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আ’লীগ সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য বব্যক্তিগণ উপস্থিত ছিলেন।