রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ৩:১৪
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

চ্যালেঞ্জিং কাজের অধিকারী ডিবি হোক মানুষের আস্থার প্রতীক: বিএমপি কমিশনার

শামীম আহমেদ  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বরেছেন- চ্যালেঞ্জিং কাজের অধিকারী ডিবি হোক মানুষের আস্থার প্রতীক। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নত করার অন্যতম বিভাগ ‘ডিবি’। সেন্স অব সিকিউরিটি বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে ডিবির মাধ্যমে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে সিএন্ডবি রোডস্থ বরিশাল নগর গোয়েন্দা বিএমপি নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোয়েন্দা বিভাগের সকল অফিসারদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, মানুষ যা করে মস্তিষ্ক থেকেই করে, মাথা থেকে এসব দুষ্ট চিন্তা ঝেড়ে মুছে ফেলতে হবে। কতিপয় কিছু দুষ্ট, পঁচা সদস্য আছে, যারা ধর্মের কথা মাথায় নেয় না, আইনের কথা মাথায় নেয় না, তাদের উদ্দেশ্যে বলছি, ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার মানসিকতা নিয়ে জনগণকে যারা দুর্নীতি করে ভেজাল সেবা দিতে চান, তারা হুঁশিয়ার। দুর্নীতিগুলো মাথা থেকে ঝেড়ে নিজেকে সম্পূর্ণভাবে পূনর্বাসিত করতে হবে। কোন অপরাধীকে প্রশ্রয় আর নিরীহ সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। ছলে বলে কৌশলে কোন ভুক্তভোগীর কাছ থেকে ফায়দা হাসিলের উদ্দেশ্যে বেকায়দায় ফেলা যাবে না।তিনি বলেন, অপরাধ দমনের মাধ্যমে ছোট্ট এ নগরীতে ব্যতিক্রমী কিছু উপহার দিতে হবে। উদ্যম, উদ্যোগ, আন্তরিকতা নিয়ে কাজ করার পরিবেশ তৈরি করে দিয়েছি, আরও যত প্রকার সাপোর্ট প্রয়োজন তা দিতে প্রস্তুত রয়েছি। ভেজালমুক্ত খাদ্য যেমন সবাই প্রত্যাশা করে, তেমনি নির্ভেজাল সেবা সবাই প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, শুধু মুখের কথা নয়, দুর্ণীতিমুক্ত নির্ভেজাল সেবা দিয়ে জনগণের ট্যাক্সের টাকার মূল্যায়ন করতে হবে। ব্রিটিশ আমলের যত অপসংস্কৃতি রয়েছে তা অবশ্যই ভাঙতে হবে। জনগণের মাঝে ডিবি যদি তাঁদের কর্মদক্ষতার মাধ্যমে আরও ভালো সেবা পৌঁছে দিতে পারে, অপরাধ দমনে জোরালো ভূমিকা রাখতে পারে তাহলেই এই কর্মপরিবেশ স্বার্থক হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মোঃ জাহাঙ্গীর মল্লিক, উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ মনজুরুল করীম পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও গোয়েন্দা বিভাগের সকল অফিসারবৃন্দ।