রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ২:০৫
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

টিকিট পেতে এয়ারলাইন্সের অফিসে সৌদিপ্রবাসীদের ভিড়

ডেক্সরিপোর্ট  সৌদি আরবে ফিরতে টিকিটের জন্য বৃহস্পতিবারও ভোর থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে প্রবাসীদের ভিড় দেখা গেছে।

সোনারগাঁও হোটেলে থাকা সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনের ফটকে জড়ো হন টিকিটপ্রত্যাশীরা। আজ কেউ সড়কে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। কাজেই যান চলাচলও ব্যাহত হয়নি বলে দেখা গেছে।

সকালে পুলিশের তরফে টিকিটপ্রত্যাশীদের উদ্দেশে মাইকে জানানো হয়, আজ এক থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেয়া হবে। শুক্রবার ৫০১ থেকে ৮৫০, শনিবার ৮৫১ থেকে ১২০০, রোববার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেয়া হবে। যারা টোকেন পাননি, তাদের ২৯ সেপ্টেম্বর আসতে বলা হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিজি) রুবায়েত জামান গণমাধ্যমকে এই তথ্য জানান। তবে প্রবাসী টিকিটপ্রত্যাশীদের কারও কারও অভিযোগ, এ পর্যন্ত এক থেকে ২০০ জনকে টোকেন দেয়া হয়েছে।

সোলায়মান নামের এক সৌদিপ্রবাসী বলেন, এত টোকেন কীভাবে যোগ হলো? ৫০০ জনের পর কী ব্যবস্থা নেয়া হবে? আমদের ফ্লাইটের ব্যাপারে কী করা হবে?

এদিকে বাংলাদেশি প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার। পাশাপাশি বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স-দুটোকেই বাংলাদেশ থেকে যাত্রী আনা-নেয়ার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের মেয়াদ বাড়ানো হবে।