রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ১:৪৩
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

এক আবেগঘন পরিবেশে কক্সবাজার ত্যাগ করলেন এসপি মাসুদ

ডেক্সরিপোর্ট  সকলের শ্রদ্ধা ও ভালবাসায় অন্য রকম এক আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে। দীর্ঘ দুই বছর কর্মকালীন এ পুলিশ সুপারের সুনামের কোনো কমতি ছিল না।

বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে প্রথাগতভাবে বিদায় দেয়া হয় বিদায়ী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএমকে (বার)।

বিদায়ের আগে এসপি মাসুদ হোসেনকে জেলা পুলিশের ব্যান্ড পার্টিসহ নানা ফুলে সজ্জিত গাড়িতে ফুলের রশি বেঁধে পুলিশলাইনস থেকে জানানো হয় বিদায়।

স্থানীয়দের মতে, বিদায় নেয়া পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) কক্সবাজারে সততার দৃষ্টান্ত রেখেছেন। পাশাপাশি নিজের কর্মদক্ষতা দিয়ে মাদক, মানবপাচার, ডাকাতি, জলদস্যুতার মতো জঘন্য ঘটনা অনেকটাই রোধ করেছেন। যে কারণে তার প্রতি জেলাবাসীর আস্তা ও বিশ্বাসের কমতি ছিল না।

কিন্তু ৩১ জুলাই টেকনাফের বাহারছড়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার ঘটনায় সব অর্জন চাপা পড়ে যায়।

টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপের নানা কুকর্ম পুলিশের সুনামকে প্রশ্নবিদ্ধ করলেও শেষ মুহূর্তে সততার পুরস্কার নিয়ে গেছেন এসপি মাসুদ।

কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদসহ অনেক সামাজিক সংগঠন তাকে সংবর্ধনা দিয়ে বিদায় জানিয়েছেন।

এদিকে স্বাভাবিকভাবে যে কোনো পুলিশ সুপারের বিদায়ের চেয়ে মাসুদ হোসেনের বিদায়টি ছিল ভিন্ন আয়োজনে।

এ সময় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম উপস্থিত ছিলেন।

এসপি মাসুদ হোসেনকে বিদায় দেয়ার সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সব কর্মচারীর মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে বদলি করা হয়েছে রাজশাহীর জেলা পুলিশ সুপার হিসেবে। তিনি আজ বৃহস্পতিবার নতুন কর্মস্থলে যোগদানের কথা রয়েছে।