রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ১২:৪৯
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

মসজিদে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দিলেন প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  নারায়নগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা জামে মসজিদে বিস্ফোরণে হতাহতদের ৩৫ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার এক কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক স্ব স্ব পরিবারের হাতে তুলে দেয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়।

এ ঘটনায় ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জনের মৃত্যু হয়। একজনকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। শঙ্কাজনক অবস্থায় দুজন এখনও বার্ন ইউনিটে আছেন।