শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ১০:৫৫
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

চীনে আমদানি করা সামুদ্রিক খাবারের প্যাকেটে মিললো করোনা

অনলাইন ডেস্ক  চীনের পূর্বাঞ্চলীয় শহর কিংদাও প্রদেশে আমদানি করা সামুদ্রিক খাবারের প্যাকেটে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছে ।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, আমদানি করা সামুদ্রিক খাবার মজুত করার সঙ্গে সংশ্লিষ্ট দুই জনের মধ্যেও করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে তারা উপসর্গহীন করোনায় আক্রান্ত।

করোনা ভাইরাসের বিস্তাররোধে চীন আমদানি করা হিমায়িত খাদ্যে করোনা পরীক্ষা চালিয়ে যাচ্ছে। করোনা বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে চীন এ পর্যন্ত কয়েকটি দেশ থেকে মাংস আমদানি বন্ধ করে দিয়েছে।

কিংদাও স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে যে বৃহস্পতিবার একটি রুটিন চেকের সময় সামুদ্রিক খাবার আমদানি করা কোম্পানির দুই কর্মীর করোনা শনাক্ত হয়। ওই দুই কর্মীর সংস্পর্শে আসা আরো ১৪৭ জনকে পরীক্ষা করালেও তাদের দেহে করোনা পাওয়া যায়নি।

এর আগে গত জুনেও চীনের বেইজিংয়ে একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছিল।