শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ১০:০৪
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ৯৮ কর্মকর্তা

ডেক্সরিপোর্ট  জনপ্রশাসনের ৯৮ জন যুগ্ম স‌চিব‌কে প‌দোন্ন‌তি দি‌য়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। শনিবার তাদের পদোন্নতির আদেশ জারি ক‌রে‌ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মধ্যে একজন কর্মকর্তা বিদেশে কর্মরত। বাকি সবাই দেশে আছেন ।

জনপ্রশাস‌নে বর্তমা‌নে অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা র‌য়ে‌ছে ১৩০টি। নতুন ৯৮ জন‌কে নি‌য়ে এখন অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁ‌ড়ি‌য়ে‌ছে ৬১১ জন।

পদোন্নতি পেলেও পর্যাপ্ত পদের অভাবে বেশিরভাগ কর্মকর্তাকে আগের পদেই দায়িত্বপালন করতে হবে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ই–মেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী পদোন্নতি পাওয়ার পর প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে হয়।