শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৮
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

“টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা অপরিহার্য”: ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেছেন,পুলিশি সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে বিটপুলিশিং এর উপর বিশেষ ভাবে গুরুত্ব দিতে হবে।প্রতিটি বিট হবে মানুষের সমস্যা সমাধানের কেন্দ্র,পুলিশ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই জনগনের নির্ভেজাল সেবা প্রদানের জন্যই বিটপুলিশিং।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।এ উন্নয়নের ধারাকে আরো গতিশীল রাখতে ও টেকসই করতে টেকসই নিরাপত্তার বিকল্প নেই।

রবিবার(২৭ নভেম্বর) ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে বিট পুলিশিং কার্যক্রম বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ সদস্যরা তৃনমূল পর্যায়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে নিরাপত্তাকে আরো জোরদার করা সম্ভব। জনগণের অতি আপন পুলিশ হয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”-এই স্লোগানকে বাস্তবায়ন করতে বিট অফিসারদের আন্তরিক হয়ে কাজ করতে হবে। বিট কর্মকর্তারা নিয়মিত বিট এলাকায় গিয়ে জনগনকে সঙ্গে নিয়ে যে কেন প্রকার অপরাধ সংগঠিত হওয়ার আগেই জনগণের সহায়তায় তা দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাবে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার আরও বলেন কোন বিট অফিসারের বিরুদ্ধে সেবা প্রদানে অবহেলার অভিযোগ পেলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবাকে সরাসরি থানা থেকে তৃনমুল পর্যায়ে বিস্তৃত করে সমাজ থেকে অপরাধ প্রবনতা দূরীকরন পূর্বক জনমনের স্বস্থি ও আস্থা স্থাপন করতে হবে।
কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বিট পুলিশিং হচ্ছে আধুনিক পুলিশিং। বিট পুলিশিং এর মাধ্যমে থানা এলাকায় ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে সেবার মান আরও গতিশীল করে জনগণের কাছে কাঙ্খিত সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ।