মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জেষ্ঠ্য কণ্যা দেশরত্ন শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, র্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ সেপ্টেম্বর আদর্শিক নেত্রী, নারী উন্নয়নের অগ্রপথিক, বিশ্ব শান্তির অগ্রদূত, গণতন্ত্রের মানসকন্যা, মানবতার জননী, দেশরত্ন শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে সকাল ১১টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কেক কাটা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ফুলবাড়ী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান হারুন অর-রশীদ হারুন, উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম বুলবুল, সহ-সভাপতি নুরে আলম কবির লেবু, সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন সহ উপজেলার ছয় ইউনিয়নের নেতারা। জোহরের নামাজের পর মিলাদ মাহফিল শেষে শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত শেষে মুসল্লিদের মিষ্টিমুখ করা হয়।