শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০০
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে ৬ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

ডেক্সরিপোর্ট  বরিশালে ৬ হাজার পিস ইয়াবা সহ শেখ মোঃ রিয়াজ উদ্দিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার বিকালে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান উপ পুলিশ কমিশনার (ডিবি) মনজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা এলাকার চরবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জনৈক আক্তারুজ্জামানের ভবনে অভিযান চালানো হয়।

এসময় ওই ভবনের দ্বিতীয় তলা থেকে পিরোজপুরের স্বরুপকাঠি এলাকার মৃত আলী আকবরের ছেলে রিয়াজ উদ্দিনকে আটক করা হয়। এরপর সে নিজেই তার বাসা থেকে ৩০টি নীল জিপারের প্যাকেট বের করে দেয়। যার মধ্যে থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।