শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৪৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

আইসিইউতে আবুল হাসানাত আবদুল্লাহ

ডেক্সরিপোর্ট  গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পার্বত্য শা‌ন্তি চু‌ক্তি বাস্তবায়ন ক‌মি‌টির আহবায়ক, সাবেক চিফ হুইপ ও বরিশাল ১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

বুধবার রাতে তাকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিউতে নিবিড় পরিচর্যায় আছেন। পারিবারিক একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার রাত ৯টার দিকে আকস্মিক তার শারীরিক অবস্থার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার আশু রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।

আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পিতা এবং একজন বর্ষীয়ান রাজনীতিবিদ।