শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

বরিশালে র‌্যাবের অভিযানে কারেন্ট জালসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ কেজি (৩০,৬০০ মিটার) নিষিদ্ধ কারেন্ট জালসহ ১জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ইলিশ নিরোধের মাধ্যমে ইলিশের স্বাভাবিক উৎপাদন ব্যহত হচ্ছে এমন অপর্কমের বিরুদ্ধে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮ এর একটি দল। জানা গেছে, বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ রামকাঠী সাকিনস্থ মোঃ মামুন হাওলাদার এর নিজ বসত বাড়ীর মধ্যে থেকে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (১লা) অক্টোবর দুপুরে র‌্যাবের মেইল বার্তায় জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদারের পুত্র মোঃ মামুন হাওলাদার(৩৩)।

এঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সং/২০১৩) এর ৫(২)(ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন।