সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০২
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

করোনায় দেশে মৃত্যু ২৫, শনাক্ত ১৬৮১

ডেক্সরিপোর্ট  কোভিড ১৯-এ গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮১ জন।
সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৪৮ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৬৮ জনের।

করোনায় প্রাণহানি ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৬৮১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৪ হাজার ৭৬০ জনে।

আর মারা যাওয়া ২৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ৮৮৬ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও ১ হাজার ৫৪৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২১ হাজার ২৮১ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।