শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

১৫ নভেম্বর থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে

ডেক্সরিপোর্ট  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন নভেম্বরের ১৫ তারিখ থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। তবে এটা সব শিক্ষার্থীর জন্য নয়। শুধু এসএসসি ও এইচএসসি’র শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার কথা ভাবছে সরকার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার সিদ্ধান্তও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন,‘পরিস্থিতি অনুকূলে এলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বিশেষ করে আগামীতে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তাদের কথা বিবেচনায় রেখে সীমিত আকারে প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।’

সীমিত পরিসরে ক্লাস শুরুর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন,‘সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা বলছি, এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য, যারা আগামী বছর পরীক্ষা দেবে। এ বছর যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল তাদের সব প্রস্তুতি ছিল। কিন্তু আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদের তো পড়াশোনায় ব্যাঘাত হয়েছে। তাদের জন্যই সীমিত পরিসরে হলেও নির্ধারিত পরীক্ষার আগে যদি সময় দেওয়া যায় তাহলে হয়তো তারা সিলেবাস শেষ করতে পারবে। ’

তিনি বলেন, ‘সীমিত পরিসরে তাদের ক্লাসরুমে নিয়ে এসে তাদের যেসব সমস্যা আছে সেটি কীভাবে সমাধান করা যায় সেটি দেখছি। অনেকে বলছে স্কুলের আসার বিষয়টাই হয়তো ভুলে যাচ্ছে তারা। তবে সবকিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর।’

সামনের বছরের এসএসসি পরীক্ষা পেছানো হতে পারে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি আছে কিনা সেটি দেখবো। যদি প্রয়োজন হয় তখন পিছিয়ে যেতে পারে। সেটি পরিস্থিতির ওপর নির্ভর করবে। আমরা এখনই বলতে পারছি না পরীক্ষা পেছাবো কিনা। সেটি সময় হলেই আমরা সিদ্ধান্ত নেবো।’

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘করোনা শুরুর পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি চলছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার অনুশীলন করতে হবে। যেহেতু একটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা সুনির্দিষ্ট। পরীক্ষার মাধ্যমেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসার অনুশীলন শুরু করতে পারে তারা। বিদ্যালয়গুলোতে যাতে এখন থেকেই তা শুরু হয়, সেটি বিবেচনার প্রয়োজন আছে।’

এ সময় সংবাদ সম্মেলনে অনলাইনে সংযুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।