বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

খেলাধুলা,সংস্কৃতি চর্চা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে: পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেছেন,মানুষের শারীরীক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।খেলাধুলা একদিকে মানুষকে যেমন শক্তি ও সাহস যোগায় অপরদিকে তা প্রেরনারও উৎস।নিয়মিত ও পরিমিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে।

ভোলা জেলা পুলিশ এর আয়োজনে শনিবার(৩১ অক্টোবর)পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,পুলিশ সদস্যদের নিজ নিজ সরকারী দায়িত্ব সুষ্ট ও সুন্দর ভাবে পালন করার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শরীর ও মন কে সুস্থ্য রাখতে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে।

এসময় তিনি চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলকে ট্রফি তুলে দেন এবং বিশেষ অতিথি,পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)সভানেত্রী আয়েশা আক্তার আগত ক্রিড়া সংস্থার সদস্য ও খেলা পরিচালনার দায়িত্বে নিয়জিত রেফারীদের সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ মহসিন আল ফারুক, হামিদুল হক বাহালুল, সভাপতি ভোলা জেলা ফুটবল এসোসিয়েশন, পিয়ারুল আলম লিটন, সাধারন সম্পাদক, ভোলা জেলা ক্রীড়া সংস্থা, মোঃ ফয়সাল, সহ সভাপতি, ভোলা জেলা ক্রীড়া সংস্থা, সকল থানার অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ এবং ধারাভাষ্যকার হিসেবে মোঃ শফিকুল ইসলাম আজাদ ও তালহা তালুকদার বাধন উপস্থিত ছিলেন।

ফাইনার খেলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক এর হলুদ দল ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ এর লাল দলের বিপক্ষে ট্রাইবেকারে ০৫-০৪ গোলে বিজয়ী হন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,মোসাঃ ফারজানা বিনতে ওহাব, সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ভোলা, আদনিন তাজরি, সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ভোলা।