বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:০৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কড়া সমালোচনার মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক  ইসলাম ধর্ম নিয়ে মন্তব্যের জেরে বিশ্বজুড়ে বিভিন্ন নেতার নিন্দার মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র। এরমধ্যে শনিবার টুইটে ধর্মনিরপেক্ষতা ‘কখনো কাউকে হত্যা করেনা’ এমন দাবির পর কড়া সমালোচনায় পড়েছেন তিনি।

শনিবার টুইটারে ম্যাক্রর এমন দাবির পর সামাজিক মাধ্যমগুলোতে নিন্দার কবলে পড়েন ম্যাক্র। অনেকে ফ্রান্সের ইতিহাসের ‘কালো অধ্যায়ের’ কথা স্মরণ করে দেন।

এক ব্যবহারকারী লিখেছেন, ফ্রান্স আলজেরিয়াকে ১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ১৩২ বছর ধরে দখল করে ছিল। এসময় স্বাধীনতা পাওয়ার জন্য ১৫ লাখের বেশি আলজিরায়ান ‘শহীদ’ হন। আহত হন হাজার হাজার মানুষ।

আরেক ব্যবহারকারী লিখেছেন, হত্যা সম্পর্কে কথা বলবেন না, ফ্রান্সের পুরো ইতিহাস হত্যা নিয়ে।

এছাড়া ফরাসি বিপ্লবের সময় যেসব ফাঁসির কার্যকর করা হয় সেসবও উল্লেখ করেছে অনেক ব্যবহারকারী। দ্য নিউ আরব