রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:২৬
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

নিউ হ্যাম্পশায়ারে এক কেন্দ্রে সব ভোট বাইডেনের, ট্রাম্প শূন্য

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের একটি ছোট শহরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাওয়া গেছে। এখানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সবগুলো ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন শূন্য ভোট।

এই শহরটি হচ্ছে ডিক্সভিল নচ। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সংলগ্ন। দীর্ঘদিনের রীতি অনুযায়ী, মধ্যরাতের পরপরই ভোট দেন সেখানকার বাসিন্দারা।

৩ নভেম্বর মধ্যরাতে ডিক্সভিল নচের বালসামস রিসোর্টের দোতলায় ব্যালট রুমে গিয়ে ভোট দেন বাসিন্দারা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ডিক্সভিল নচে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি সেখানকার পাঁচটি ভোটই পেয়েছেন। আর প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভোটও পাননি।

নিউ হ্যাম্পশায়ারের এই জনপদের নির্বাচনের ফল দেখে বলা যায় না কে মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

কারণ ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিন্টন এই শহরে জয় পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পই মার্কিন প্রেসিডেন্ট হন।

এদিকে ডিক্সভিল নচের কাছাকাছি মিলসফিল্ডেও মধ্যরাতে ভোট হয়েছে। সেখানে ট্রাম্প ১৬-৫ ভোটে বাইডেনকে হারিয়ে জিতেছেন।