রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৩২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

যে কারণে নিউইয়র্কের একটি ভোট কেন্দ্র ফাঁকা

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সকাল থেকেই শুরু হয়েছে। দেশটিতে প্রায় ১০ কোটি লোক আগাম ভোট দিয়েছেন। এসব ভোট মেইলে দেয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, নির্বাচনের দিন সকাল সাড়ে আটটায় নিউ ইয়র্কের ব্রুকলিন হাইটসের সেইন্ট ফ্রান্সিস কলেজ ভোট কেন্দ্রে ভোটারদের কোনো লাইনই নেই।

লোকজনকে ১ দশমিক ৮ মিটার দূরত্বে থাকার কথা মনে করিয়ে দিয়ে পুরো ব্লকের ফুটপাথ জুড়ে স্টিকার সাঁটানো।তবে সেখানে কেউ দাঁড়িয়ে নেই। নির্বাচন কর্মীরা বেশ বিস্মিত।

খবরে বলা হয়েছে, নিউইয়র্কে আসলে আগাম ভোটের ব্যাপারটি ঘটেছে খুবই সফলভাবে। ১১ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলো কেন এত ফাঁকা সেটা এ থেকে বোঝা যায়।

যদি কোনো রাজনৈতিক ভূমিকম্প না হয় জো বাইডেন নিউইয়র্কের ২৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন বলে ধরে নেয়া যায়। আর এই ব্রুকলিনে ডেমোক্র্যাটরা মনে হচ্ছে তাদের ভোট এরই মধ্যে পেয়ে গেছে।