রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৪৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

করোনা টাস্কফোর্স গঠন করলেন বাইডেন

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এখনও শপথ নেননি জো বাইডেন। এরই মধ্যে করোনাভাইরাস মোকাবেলায় এগিয়ে এসেছেন। কোভিড-১৯ থেকে দেশবাসীকে রক্ষায় বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন।

সোমবারই বৈশ্বিক এই মহামারী রুখতে ১৩ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেন জো বাইডেন। যার শীর্ষে রয়েছেন তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপাতত দুই মাসের জন্য তৈরি হয়েছে এই টাস্কফোর্স। ২০ জানুয়ারি জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর টাস্কফোর্সটি স্থায়িত্ব পাবে।

সোমবার বাইডেন জানিয়েছেন, করোনা মোকাবেলায় সব রকম ব্যবস্থা নেবে নতুন সরকার। এদিন করোনাভাইরাস মোকাবেলায় বৈঠকও করেছিলেন বাইডেন ও কমলা হ্যারিস। দেশের গুরুত্বপূর্ণ বিজ্ঞানী এবং চিকিৎসকদের ওই বৈঠকে রাখা হয়।

সভায় সবার সম্মতিতে ১৩ জনের টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের শীর্ষে রাখা হয়েছে তিনজনকে। সাবেক ফুড অ্যান্ড ড্রাগ কমিশনার ডেভিড কেসলার, সাবেক সার্জেন জেনারেল বিবেক মূর্তি এবং অধ্যাপক মার্সেলা নুনেজ স্মিথকে। করোনা মোকাবেলায় সবরকম ব্যবস্থা করবে এই কমিটি। এই টাস্কফোর্সে রাখা হয়েছে ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া রিক ব্রাইটসকেও।

দেশবাসীর কাছে মাস্ক পরার আবেদন জানিয়েছেন বাইডেন। বলেছেন,রিপাবলিকান বা ডেমোক্র্যাট নয়, মাস্ক পরতে হবে সব আমেরিকানকে। মাস্কের সঙ্গে রাজনীতিকে মেলালে হবে না। নিজের স্বার্থে, প্রতিবেশীর স্বার্থে সবার মাস্ক পরা উচিত।