শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফুলবাড়ীতে জাফর আলীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক এমপি, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জননন্দিত জননেতা আলহাজ্ব জাফর আলীর রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৯ নভেম্বর বড়ভিটা ইউনিয়ন শাখা আ’ লীগের আয়োজনে বড়ভিটা জামে মসজিদে এশার নামাজের পরে মসজিদটির মুসল্লী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৪ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া,বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রামানিক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা,মজিবর রহমান খন্দকার, বেলাল হোসেন, ছাত্রলীগ নেতা জিকরুল বারি লিমন, আয়নাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য,জেলা আওয়ামী লীগ সভাপতি,সাবেক এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন।