শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সবুজ কৃষি বরিশালের আয়োজনে সব্জি চারা বিতরণ

ডেক্সরিপোর্ট  সবুজ কৃষি বরিশাল এর উদ্যোগে বৃক্ষ প্রেমিকদের মধ্যে শীতকালিন সব্জির চারা বিতরণ করা হয়েছে। নগরীর সরকারী বরিশাল কলেজের শহীদ মিনার চত্তরে মঙ্গলবার বিকেলে শতাধিক সানুষের কাছে এই গাছের চারা তুলে দেন সবুজ কৃষি বরিশাল এর উদ্যোক্তারা।

অন্যতম উদ্যোক্তা বরকত হাসান জানান, আমাদের লক্ষ্য সবুজ বরিশাল। এই লক্ষ্যে পরিবেশ সচেতনতার জন্য এই ধরনের আয়োজন করা হয়েছে। আগামীতে সবুজ বরিশাল নিয়ে আরো অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমরা চাই প্রতিটি আঙিনা, ছাদ যেন পত্রে, পুষ্পে ফুল ফলে ভরে ওঠে। এর ফলে যেমন পুষ্টির চাহিদা মিটবে, তেমনি মানুষের বিভিন্ন ধরনের আসক্তিও কমে আসবে- স্বার মধ্যে হৃদ্যতা বাড়বে, সেই সাথে বরিশাল হয়ে উঠবে সবুজ নগরী।

সব্জি চারা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারী বরিশাল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর লতিফা আক্তার, সাংবাদিক সুশান্ত ঘোষ, নলচিড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন হাওলাদার, গৃহবধু মুন্নী আলম প্রমুখ
অনুষ্ঠানে আগত শতাধিক নারী পুরুষকে ফুলকপি, বেগুন, টমেটো, বাধাকপি, সূরযমুখী বীজ প্রদান করা হয়েছে।