শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

স্বাক্ষর জাল করে ভূমিমন্ত্রণালয়ে নিয়োগ

ডেক্সরিপোর্ট  দুর্নীতিবাজ অসাধু কিছু চক্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান করছে। এছাড়াও, কেউ কেউ বদলীর কথা বলে মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থায় কর্মরতদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, এমনকি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবী করছে।

বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয় কিংবা এর আওতাধীন দপ্তর/সংস্থায় চাকুরী প্রদানের নাম করে, বদলীর ভুয়া তদবিরে কিংবা মন্ত্রণালয়ে কর্মরতদের নাম ভাঙিয়ে কেউ যদি অর্থ দাবী তথা চাঁদা দাবীর মত গুরুতর ও দণ্ডনীয় ফৌজদারি অপরাধ করে তাহলে তাৎক্ষনিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সম্মানিত নাগরিকগণকে পরামর্শ প্রদান করা হচ্ছে।

এছাড়া, অসাধু চক্রের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় বেশ কয়েকবার সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

প্রয়োজনে, ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত কোন তথ্যের জন্য সংশ্লিষ্ট সকলকে ‘তথ্য প্রদানকারী কর্মকর্তা’ জনাব মো. আব্দুর রহমান, উপ সচিব, ভূমি মন্ত্রণালয় (মোবাইল নম্বর – ০১৭১৮৬৩৩৩৭৫) এর কাছ থেকে যাচাই করে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েব পোর্টাল – ‘minland.portal.gov.bd’ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম – ‘www.facebook.com/minland.gov.bd’।