শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রাজধানীতে চার ঘণ্টায় ৯ বাসে অগ্নিকাণ্ড, জনমনে আতঙ্ক

ডেক্সরিপোর্ট  রাজধানীতে চার ঘণ্টায় নয় বাসে সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে পৃথক নয় স্থানে এমন ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে চারটার মধ্যে যাত্রীবেশে উঠে দুর্বৃত্তরা বাসগুলোয় আগুন দেয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নির্বাচনের দিন এতগুলো বাসে অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যের জন্ম দিয়েছে। একইসঙ্গে জনমনে আতঙ্কও তৈরি করেছে। এছাড়া অগ্নিকাণ্ডের ফলে শহরজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতেও নগরবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যানুযায়ী- শাহজাহানপুর, মতিঝিলের মধুমিতা সিনেমা হল, পূবালী ফিলিং স্টেশনের কাছে, পীর ইয়ামেনী মার্কেট, নাইটিঙ্গেল মোড়, আজিজ সুপার মার্কেট, পুরান ঢাকার নয়াবাজার, ভাটারায় কোকাকোলা মোড় এবং সচিবালয়ের ৫নং গেটের কাছাকাছি বাসগুলোয় আগুন দেয়া হয়। এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে যুগান্তরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ অফিসের ডিউটি অফিসার।

পুলিশ সূত্র জানায়, দুপুর ২টায় রজনীগন্ধা পরিবহনের একটি বাস পল্টন মোড়ে যাত্রী নিয়ে প্রেস ক্লাবের সামনে আসতেই গাড়ির পেছনে আগুন দেখা যায়। যাত্রীদের কেউ কেউ আগুন নেভানোর চেষ্টা করলেও কাজ হয়নি। কয়েক মিনিটের মধ্যেই পুরো বাস পুড়ে যায়। এর মাত্র আধা ঘণ্টা আগে আগুনের ঘটনা ঘটে শাহজাহানপুরে। সেটাই দিনের প্রথম ঘটনা। তার কিছুক্ষণ পর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনেও একটি বাসে আগুন লাগানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টা থেকে প্রায় ঘণ্টা খানেকের মধ্যে ৬টি বাসে আগুন লাগে। তবে সবশেষ ঘটনাটি ঘটেছে, বিকাল সাড়ে চারটার দিকে কোকাকোলায়। খবর পেয়ে সবখানেই ছুটে গেছেন দমকল কর্মীরা। চেষ্টা করেছেন দ্রুত আগুন নিভিয়ে ক্ষয়ক্ষতি কমানোর।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো মহল পূর্বপরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়েছে। যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকটি ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করা হবে। কেউ ছাড় পাবে না। সিরিজ অগ্নিসংযোগের ঘটনায় মামলা করবে পুলিশ।

পল্টন ও মতিঝিল থানা এলাকায় সবচেয়ে বেশিসংখ্যক চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন কাছাকাছি সময়ের মধ্যে বাসগুলো জ্বলে ওঠে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, অগ্নিকাণ্ডের ধরন দেখে আমাদের কাছে মনে হয়েছে এটি পূর্বপরিকল্পিত।