শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

উপনির্বাচনে হেরে যাওয়ায় নাশকতা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট  গেল বৃহস্পতিবার ঢাকা-১৮ সংসদীয় আসনে উপনির্বাচনে হেরে যাওয়ায় রাজধানীতে নাশকতা করা হয়েছে- এমটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সরকার পরিবর্তনে বিএনপি নাশকতার পথ বেছে নিয়েছে।

শনিবার রাজধানী ধানমণ্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে কিছু কথোপকথন পাওয়া গেছে। এতে শোনা যায়, ফলাফল মেনে নিতে পারেনি বলেই বিএনপি এমনটি করেছে। যেখানেই তারা পরাজিত হয়েছে, সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছে। তাদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসনীয়।

যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে ৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাস পোড়ানোর ঘটনায় বিভিন্ন থানায় এ পর্যন্ত ১৪টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শুক্রবার আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হয়েছে ২৮ জনকে। আসামিদের মধ্যে অধিকাংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।