শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

গাজায় ইসরাইলের রাতভর ট্যাংকহামলা

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের পশ্চিম গাজায় রাতভর ট্যাংক ও হেলিকপ্টার দিয়ে গোলা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামাসের অবস্থানকে লক্ষ্যবস্তু বানিয়ে এ হামলা চালানো হয়।

রোববার ইসরাইলি সেনাবাহিনী বাহিনী জানিয়েছে, গাজা থেকে দুইটি রকেট হামলার প্রতিবাদে এ হামলা চালোনো হয়েছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, গাজা থেকে রাতে রকেট হামলার প্রতিবাদে সেনাবাহিনী হেলিকপ্টার ও ট্যাংক দিয়ে হামাসের কয়েকটি অবস্থানে বোমা হামলা চালায়।

আনাদলু এজেন্সি জানিয়েছে, ইসরাইলি যুদ্ধ হেলিকপ্টার রাফার দক্ষিণ শহরে বোমা হামলা চালিয়েছে। পাশপাশি পূর্ব এলাকায় ট্যাংক দিয়ে বোমা হামলা চালিয়েছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।