শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৪
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বরিশাল অফিসার্স ক্লাব লন টেনিস মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেন, জেলা প্রশাসক এস.এম.অজিয়র রহমান

ডেক্সরিপোর্ট  বরিশাল অফিসার্স ক্লাব লন টেনিস মাঠের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় অফিসার্স ক্লাব বরিশাল এর উদ্যোগে অফিসার্স ক্লাব বরিশাল প্রাঙ্গণে লন টেনিস মাঠের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান।

সে-সময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব নিখিল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বরিশাল মোঃ খাইরুল আলম, নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ মােঃ মাসুদ খান প্রমুখ ।

উদ্বোধন শেষে অতিথিরা অফিসার্স ক্লাব এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভা করেন ও সর্ব শেষ লন টেনিস খেলার শুভ সুচনা করেন।